• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন ঈদ উপলক্ষ্যে যৌথবাহিনী চেকপোষ্ট স্থাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২৫, ১৭:৫২ অপরাহ্ণ
আসন্ন ঈদ উপলক্ষ্যে যৌথবাহিনী চেকপোষ্ট স্থাপন

মাসুদ রেজা ফয়সাল,স্টাফ রিপোর্টারঃ
আজ ০৪/০৬/২০২৫ ইং বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার বটতলা মোর এলাকায় নৌবাহিনী ও পাথরঘাটা ট্রাফিক পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়।
আসন্ন ঈদ উপলক্ষে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার বটতলা মোর এলাকায় লেঃ সৈয়দ মাসরুর সালেকিন মারুফ (পি নং ৩৭৪২) এর নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট ০১টি দল পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার বটতলা মোর এলাকায় নৌবাহিনী ও পাথরঘাটা ট্রাফিক পুলিশের সমন্বয়ে বিকাল ৫.৩০ঘটিকা হইতে সন্ধ্যা ৭.০০ঘটিকা পর্যন্ত যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করেন। উক্ত চেকপোস্ট চলাকালীন সময় মটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। এসময় মোট ১৫০ টি মটর সাইকেল চেক করা হয়। এর মধ্যে ০৫ টি মটরসাইকেল এর হেলমেট ও নথিপত্র ঠিক না থাকায় ২,৫০০ টাকা জরিমানা করা হয় এবং ০১টি মোটর সাইকেল জব্দ করা হয়।