• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র ঈদ আনন্দে এলাকাবাসীকে ঈদ আনন্দ দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রম উদ্যগ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২৫, ১৪:৫৩ অপরাহ্ণ
পবিত্র ঈদ আনন্দে এলাকাবাসীকে ঈদ আনন্দ দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রম উদ্যগ।

আহাদ তালুকদার, আগৈলঝাড়া, বরিশাল

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বহু খেলা নতুন প্রজন্মের কাছে এখন অপরিচিত। ঐতিহ্য ধরে রাখতে বরিশালের আগৈলঝাড়া রাজিয়ার ইউনিয়নএর পূর্ব গোয়াইল আয়োজন করা হয় এমনই এক খেলা— পুকুরে হাঁস ধরার প্রতিযোগিতা। জনপ্রিয় এই খেলা দেখতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে।
সোমবার দুপুরে ছাত্রনেতা শাকিল শিকদার এর আয়োজনে দশটি হাঁস নিয়ে পুকুরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
খেলার অংশ হিসেবে পুকুরে ১০ টি হাঁস ছেড়ে দেন আয়োজকরা। হাঁসটি ধরতে ঝাপিয়ে পড়ে ৩০ জনের একটি দল। পুকুরের চারপাশে জড়ো হয়ে থাকা অসংখ্য মানুষ করতালি দিতে থাকে। হাঁস ধরতে শুরু হয় হইচই। প্রতিযোগীরা কখনও সাঁতার কেটে, আবার কখনও ডুব দিয়ে লেগে থাকে হাঁসটির পেছনে! 

স্থানীয়রা জানান দীর্ঘ ৬ বছর যাবত পুকুরে হাঁস খেলা দেখে যাচ্ছি। খেলা দেখে খুবই ভালো লাগলো। এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। 
এই খেলা আমাদের এই সমাজের মধ্যে একটি সম্প্রীতি তৈরি করবে।
উক্ত খেলায় প্রধান অতিথি -বিএনপির নির্বাহী কমিটি সদস্য – ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।