স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদল এ সভার আয়োজন করে।
আজ বুধবার (১১ জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। #