• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের আমেরতল গ্রামেে দু’পক্ষের সং’ঘ’র্ষে আ’হ’ত ১৫ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২৫, ১২:২১ অপরাহ্ণ

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ফেইসবুকে কটুক্তি করে স্ট্যাটাস, পাল্টা স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সং’ঘ’র্ষে ১৫ ব্যক্তি আ’হত হয়েছেন। উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে বুধবার সকালে এ সংঘ’র্ষে’র ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে আমেরতল গ্রামের ফয়জুল হক ও তোতা মিয়া পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলমান।

পুর্ব বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘ’র্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুই পক্ষের ছেলেরা একেক পক্ষকে কটুক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে এই সং’ঘ’র্ষের সুত্রপাত ঘটেছে।

দেশীয় অ’স্ত্র নিয়ে প্রায় আধাঘন্টা ব্যাপী গ্রামের মাঠে সংঘ’র্ষে দুইপক্ষের ১৫ ব্যাক্তি আহত হয়েছেন। গুরুতর আ’হত জলাল মিয়া,ফয়জুল হক,সিরাজুল হক,আশিকুল ও জিল্লুল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহ’তরা কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন তালুকদার সংঘ’র্ষের
বিষয়ে জানান, দুইপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
তাদের বিরোধ নিয়ে একাধিক সালিশ বৈঠকও হয়েছে। বুধবার সকালে তাদের পুর্ব বিরোধের জের ধরেই সংঘ’র্ষের ঘটনা ঘটেছে।

ছাতক থানার এস আই সৈয়দ গোলাম সারোয়ার ঘটনাস্থল
পরিদর্শন করেছেন। তিনি জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।##