ছাতক প্রতিনিধিঃ
ছাতকে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মো. আলা উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।ছাতক থানার এস আই তোলা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাত তাকে গ্রেফতার করেছেন।
মো. আলা উদ্দিন উপজেলার ভাতগাও ইউনিয়নের ঝিগলী- বিশারদপুর গ্রামের মছলম আলীর পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,
ওয়ারেন্ট ভুক্ত গ্রেফতার আসামীকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।##