• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতির স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২৫, ১৫:১৮ অপরাহ্ণ
বালাগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতির স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনি:: সম্প্রতি বালাগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি হাফিজ ইমন আহমদ প্রবাস থেকে দেশে ফিরে আসলে উপজেলা তালামীযের নেতৃবৃন্দ এক আকস্মিক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এই মিলনমেলায় উপস্থিত নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন হেলাল,তিনি নিজ এলাকায় অবস্থানকালেই এই সাক্ষাতে অংশগ্রহণ করেন যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।

এছাড়াও উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ তৌরীছ আলী, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি নাজমুল ইসলাম শিহাব, বালাগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মারুফ তালুকদার মিজু, উপজেলা আল ইসলাহ অর্থ সম্পাদক জায়েদ আহমদ শরিফ,উপজেলা তালামীযের সাবেক সহ সভাপতি শেখ শাহজাহান,সহ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, প্রচার সম্পাদক আল আমিন, আলী আহমদ, মাহফুজ খাঁন প্রমুখ।

সাক্ষাৎকালে একে অপরের সাথে পারস্পরিক সৌহার্দ্য ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।