• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সেনা সদস্যের উপর হামলা, আটক-৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে সেনা সদস্যের উপর হামলা, আটক-৫

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে চাপাইল সেতুতে টোল দেয়া-নেয়াকে কেন্দ্র করে শ্রমিকদের হামলায় এম ডি সাজ্জদ হোসেন নামে এক সেনা সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে সেনা বাহিনী।

আহত সেনা সদস্য এম ডি সাজ্জদ হোসেন ঢাকার হেড কোয়ার্টারে কর্মরত রয়েছেন।

বুধবার (১১ জুন) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো, শিমুল (২৭), আলআমিন (৩০), আনোয়ার (৬৫), সাহিন ভূইয়া (২১) ও ইমন সিকদার (১৭)।

ওসি মির মো. সাজেদুর রহমান, নিজ বাড়ী নড়াইলের নড়াগাতি থেকে পিকআপে করে বাসার মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই সেনা সদস্য। এসময় চাপাইল সেতুতে পৌঁছালে টোল দেয়া নেয়া নিয়ে শ্রমিকদের সাথে কথাকাটাকাটি হয়। এর জের ধরে শ্রমিকরা হামলা চালিয়ে তাকে মারধর করে।

পরে খবর পেয়ে সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ও পাঁচ শ্রমিক শিমুল, আল আমিন, আনোয়ার, সাহিন ভূইয়া ও ইমন সিকদারকে আটক করে সদর থানায় সোপর্দ করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আহত সেনা সদস্যের পিতা মনিরুজ্জামান জানান, ছেলেকে চিকিতসা দেয়া হয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। #