• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ি ভাড়া ভর্তুকি দিয়ে মওকুফের দাবীতে রোড মার্চে যোগ দেয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২০, ১৪:১৮ অপরাহ্ণ
বাড়ি ভাড়া ভর্তুকি দিয়ে মওকুফের দাবীতে রোড মার্চে যোগ দেয়ার আহবান
সরকারিভাবে বাড়ি ভাড়া ভর্তুকি দিয়ে মওকুফের দাবীতে রোড মার্চে যোগ দেয়ার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।
গত ১৭-১৮ এপ্রিল প্রতিকী এবং ২১-২২-২৩ এপ্রিল আমরণ অনশনের পর সরকারি আশ্বাসের ভিত্তিতে কর্মসূচী সাময়িক স্থগিত করলেও সমস্যা সমাধান না হওয়ায় আগামী ৪ মে সকাল ১০ টায় এ কর্মসূচীর ঘোষণা দেয়া হয়েছে।
জাতীয় প্রেসক্লাব থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে অনুষ্ঠিতব্য রোড মার্চ শেষে স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মুখপাত্র শান্তা ফারজানা।
সরকারি ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফ করতে অপারগ হলে অন্তত ইউটিলিটি বিল বাড়িওয়ালাদেরকে মাফ করে দিয়ে আগামী ৪ মাস বাড়ি ভাড়া না নেয়ার প্রজ্ঞাপন জারির জন্য আহবান জানাচ্ছেন নেতৃবৃন্দ।
কিন্তু সরকার কোন দাবীর ব্যাপারেই মুখ না খোলায় আমজনতাকে সাথে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে রোড মার্চ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
২ এপ্রিল বিকেল ৩ টায় অনুষ্ঠিত এক স্বল্প পরিসরের সভায় আরো বলা হয় স্বাধীনতার স্বপক্ষের যে কোন ব্যক্তি চাইলেই এই সমাবেশে অংশ নিতে পারবেন, সেক্ষেত্রে আগ্রহীকে ০১৫৭২৩০৯৮৭৪ নম্বরে কল অথবা নাম-ঠিকানা লিখে এসএমএস করে নিশ্চিত করতে হবে।