• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ত্রাণ নিয়ে এগিয়ে আসলেন সাবেক ছাত্র নেতা সাইদুজ্জামান রুবেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২০, ০৪:৫৬ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে ত্রাণ নিয়ে এগিয়ে আসলেন সাবেক ছাত্র নেতা সাইদুজ্জামান রুবেল

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেগঞ্জে করোনায় কর্মহীন দুস্থ অসহায় ও মধ্যবিক্ত শতিধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সহ-সম্পাদক মো. সাইদুজ্জামান রুবেল। গত কয়েক দিন যাবত উপজেলার বিভিন্ন ইউনিয়নে তার উদ্যোগে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। ত্যাগী এই যুবলীগ নেতা সাইদুজ্জামান রুবেল জানান, করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষানা করায় (লকডাইন) উপজেলার কয়েক হাজার সাধারণ মানুষের কর্মহীন হয়ে মানবতার জীবনযাপন করার সংবাদ আমার কাছে আসায় আমি তাদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে যাই। আমি একটা বিষয় দেখেছি এদের মাঝে এমন কিছু পরিবার আছে যারা তাদের অভাবের কথা কারও কাছে বলতেও পারচ্ছেনা আবার ক্ষুধার জ্বালা সহ্যও করতে পারচ্ছেনা তাই তাদের জন্যই আমার এই উদ্যোগ। আমি তাদের বাড়ি-বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি।এছাড়ারও আমি একটি হটলাইন মোবাইল নম্বর খোলা রেখেছি যারা ত্রাণের জন্য যোগাযোগ করছে তাদের বাড়ি ইফতার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থ রেখেছি।