• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের বৌমা বলে দাবি করলেন রাখি সায়ন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৯, ০৭:৫৩ পূর্বাহ্ণ
ট্রাম্পের বৌমা বলে দাবি করলেন রাখি সায়ন্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৌমা বলে দাবি করলেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সায়ন্ত।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি জানান, না, বিয়ে তিনি করেননি। ফটোশুটের জন্য ও রকম সেজেছিলেন। কিন্তু পরে আবার নিজেই জানান, তিনি বিয়ে করেছেন। তার স্বামী প্রবাসী, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন।

নিজে সিঁদুর-মঙ্গলসূত্রে সেজে ইনস্টাগ্রামে ছবি দিলেও এখনও পর্যন্ত তার স্বামীকে জনসমক্ষে নিয়ে আসেননি রাখি। তবে তিনি যে নতুন বিবাহিত জীবনে বেশ খুশি, সে কথা সবসময়ই বিভিন্ন লাইভে বলেছেন।

জবাবে রাখির উত্তর, ‘চারিদিকে এত মূল্যবৃদ্ধি। আর তা ছাড়া আমার রিসেপশন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়োজন করবেন।’ শুধু তাই নয়, যেহেতু তার স্বামী প্রবাসী ভারতীয় তাই রাখির দাবি, সেই সুবাদে ট্রাম্প নাকি এখন তার শ্বশুরমশাই।

রাখির ওই মন্তব্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল পড়েছে।