• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিথিলাকে বিয়ে করতে সিরিয়াস সৃজিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৯, ০৪:২৩ পূর্বাহ্ণ
মিথিলাকে বিয়ে করতে সিরিয়াস সৃজিত

বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন কলকতার জনপ্রিয় দুই নায়িকা শ্রাবন্তী ও নুসরাত জাহান। তবে এ বারের তালিকায় নায়ক, নায়িকা, পরিচালক সবাই আছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রেম এখন ইন্ডাস্ট্রির সবারই জানা। তবে তিনি এবার আর শুধু প্রেমের পরশে আটকে থাকতে চান না। বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তার বিয়ে মোটামুটি পাকা।

প্রথমে বিয়ের দিন ঠিক হয়েছিল ২২ ফেব্রুয়ারি। তবে এখন শোনা যাচ্ছে, ভেন্যু পেতে সমস্যা হওয়ায় দিন পেছানো হয়েছে। এর আগে সৃজিত প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, বিয়ের খবরও রটেছে। তবে এর আগে এতটা সিরিয়াস হতে দেখা যায়নি বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা। সৃজিতের বন্ধু রুদ্রনীল ঘোষও নাকি খুব তাড়াতাড়ি বিয়ের টোপর পরবেন। তবে কোনো নায়িকা নন, পাত্রী একেবারেই ইন্ডাস্ট্রির বাইরের।

সূত্রে জানা গেছে, দুজনের আলাপ অনেক দিনের। কিন্তু প্রেমের ফুল এখন ফুটেছে। বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার অপেক্ষা।রুদ্রনীলের এক সময়ের প্রেমিকা তনুশ্রী চক্রবর্তীও সাত পাকে বাঁধা পড়ছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী রাজকুমার গুপ্তের সঙ্গে তার সম্পর্ক। টালিউডের আরেক নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় ও ইকা অনেক দিন ধরেই লিভ টুগেদার সম্পর্কে থাকলেও বিয়ে নিয়ে উদ্যোগী হননি।

জানা গেছে, পরমব্রতের জন্য ইকা নিজের দেশ, কেরিয়ার সবটাই ছেড়ে কলকাতায় এসেছেন।