তাঁর আরও মন্তব্য, সব মন্ত্রীর কাছে অনুরোধ করছি, এমন কঠোর আইন আনা প্রয়োজন, ধর্ষণ করার আগে ১০০ বার ভাববে। এমনকি মেয়েদের দিকে খারাপ উদ্দেশ্যে তাকাতেও ভয় পাবে। পরবর্তী সময়ে অবশ্য মিমি টুইটের ভাষা খানিকটা পরিবর্তন করেছেন। গণপিটুনির কথা বললেও জয়া বচ্চন নির্ভয়া, কাঠুয়া এবং এই ঘটনার পর এবার সরকারের উচিত শাস্তির বিধান নির্দিষ্ট করার কথা বলেছেন। উল্লেখ্য, গত বুধবার রাতে হায়দরাবাদের পশুচিকিৎসককে ধর্ষণ এবং নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ঘটনার দু’দিনের মধ্যে প্রায় একই জায়গায় আরও এক দগ্ধ মহিলার দেহ পুলিশ উদ্ধার করেছে।