নতুন ছবিতে নিরবের সঙ্গে রোমান্সে দেখা যাবে এই ঢালিউড নায়িকাকে। এ নিয়ে অনেকেই বলছেন তাহলে কি শাকিবের সঙ্গে আর দেখা হবে না বুবলীর। সে জল্পনার অবসান হলো। শাকিব-বুবলী জুটির ভক্তদের জন্য সুখবর। শাকিব-বুবলীকে একসঙ্গে দেখা যাবে। দুজন আবার শুটিং করবেন একসঙ্গে। শুট হবে নায়ক শাকিবের শুটিং-বাড়িতে, গাজীপুরের পূবাইলে। আজই শাকিবের বাড়িতে হাজির হচ্ছেন বুবলী!