• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে দ্বিতীয় প্রচলিত ভাষার স্বীকৃতি পেল ‘বাংলা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৯, ০২:৫৫ পূর্বাহ্ণ
লন্ডনে দ্বিতীয় প্রচলিত ভাষার স্বীকৃতি পেল ‘বাংলা’

লন্ডনে ইংরেজির পরই যে ভাষা সবচেয়ে বেশি বলা হয় তা হচ্ছে বাংলা। অর্থাৎ লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’। বাংলার পরে পোলিশ এবং তুর্কি ভাষা প্রচলিত। ‘‌সিটি লিট’‌ নামক একটি সংস্থা সমীক্ষা করে এ তথ্য প্রকাশ করেছে।

সমীক্ষায় বলা হয়, লন্ডনের এক লাখ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যে কোনো একটি ভাষায় কথা বলেন। এছাড়াও জানা গেছে, বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলেন।