• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেখুন ছবিতে মিথিলা-সৃজিতের বিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৯, ১৭:১৪ অপরাহ্ণ
দেখুন ছবিতে মিথিলা-সৃজিতের বিয়ে

শুক্রবার সন্ধ্যায় বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাঁদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।

মিথিলা জানিয়েছেন, আগামীকাল শনিবার মধুচন্দ্রিমায় তাঁরা সুইজারল্যান্ড যাচ্ছেন। সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডির রেজিস্ট্রেশন করবেন। সব মিলিয়ে সুইজারল্যান্ডে এক সপ্তাহ থাকবেন তাঁরা।

ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।