• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রাবন্তীর সঙ্গে ‘বিয়ে বিয়ে খেলা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯, ০৪:২৩ পূর্বাহ্ণ
শ্রাবন্তীর সঙ্গে ‘বিয়ে বিয়ে খেলা’

নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী মিথিলার বিয়ের গরম খবরের উত্তাপ চলতেই আরও একটি বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ল। টালিউড নায়িকা শ্রাবন্তী নাকি বিয়ে করছেন! হয়তো ভাবছেন, শ্রাবন্তী না কিছু দিন আগে তৃতীয় বিয়ে করলেন। আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন নাকি এ নায়িকা? পাত্র কে?

না, ঘটনা বাস্তবের নয়; সিনেমার। সিনেমায় এবার শ্রাবন্তীর বিয়ে হবে কলকাতার নায়ক বনি সেনগুপ্তের সঙ্গে। এমন একটি চলচ্চিত্রে তারা সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির নাম বিয়ে বিয়ে খেলা। নতুন এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বনি ও শ্রাবন্তী। রাজা চন্দের পরিচালনায় ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই ছবির শুটিং।