• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি-তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৯, ০২:৫৩ পূর্বাহ্ণ
অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি-তানজিন তিশা

নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিত্যনতুন গল্পের নাটক-টেলিফিল্মে নিয়মিত অভিনয় করছেন। বিশেষ করে সমসাময়িকদের চেয়ে একটু বেশি এগিয়ে রয়েছেন এ অভিনেত্রী। অভিনয় নিয়ে ব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* কাজ নিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে?

** তিশা: সবার ভালোবাসা এবং সহযোগিতায় এখন শুধু অভিনয়েই ব্যস্ত আছি। এক খণ্ডের নাটক ও টেলিফিল্মের শুটিংয়ে প্রায় প্রতিদিনই ব্যস্ত থাকতে হচ্ছে। নানা ধরনের গল্পে অভিনয় করে যাচ্ছি। আগামী বেশ কিছুদিনের শুটিংয়ের সিডিউলও দিয়ে দিয়েছি।

** তিশা: সেভাবে কোনো নির্দিষ্ট কারণ নেই। আমার বেশি ভালোলাগে এক খণ্ডের নাটক। এ ধরনের নাটকেই অভিনয়ের প্রস্তাব বেশি আসে। যেহেতু নির্মাতারা আমাকে নিয়ে এক খণ্ডের নাটকই বেশি নির্মাণ করছেন, তাই আমিও এ ধরনের নাটকে অভিনয় করতে অভ্যস্ত হয়ে গেছি।

* কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কি অভিনয় করছেন?

** তিশা: নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী হিসেবে দেখতে চাই। গত দুই বছর ধরে সিরিয়াসলি অভিনয়টা করে যাচ্ছি। এই অল্প সময়ের মধ্যেই দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। স্বীকৃতিও পেয়েছি কাজের জন্য। মোদ্দা কথা, আমি একজন অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি।

* মাঝে মধ্যেই আপনার প্রেম এবং বিয়ের গুঞ্জন শোনা যায়…

** তিশা: প্রেম, বিয়ে- এ বিষয়গুলো আমার মাথাতেই নেই। খবরগুলো সত্য নয়। আমার সঙ্গে কথা না বলে কিছু অনলাইন গণমাধ্যম এ বিষয়ে খবর পরিবেশন করেছিল। এখনই বিয়ে করার পরিকল্পনা নেই। আমার বাবা-মা কিংবা আত্মীয়স্বজনরাও বিয়ের বিষয়ে তাগাদা দিচ্ছেন না।