• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মা হচ্ছেন দীপিকা : এবার মুখ খুলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৯, ১৩:১২ অপরাহ্ণ
মা হচ্ছেন দীপিকা : এবার মুখ খুলেন

জনপ্রিয় তারকা দীপিকা পাডুকোনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর সিং। তাদের বিয়ের তিন বছর পার হতে চলেছে। তবে এখন তাকে নিয়ে গুঞ্জন চলছে, দীপিকা কি মা হতে চলেছেন? তবে বিষয় খবরটি সত্য কিনা। সম্প্রতি দীপিকা কমলা রঙের একটি বডিকন ড্রেস পরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ছবিতেই দীপিকার ‘বেবি বাম্প’ দেখেই এই আলোচনা শুরু হয়েছিল।

রণবীরের একটি ছবিতে কিছুদিন আগেই দীপিকা ‘ড্যাডি’ বলে কমেন্ট করেছিলেন। তখন অনেকের মনেই প্রশ্ন জাগে– আসলেই কি মা হতে চলেছেন দীপিকা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে দীপিকাকে জিজ্ঞাসা করা হয়, তার মা হওয়ার গুঞ্জন কি সত্যি। দীপিকা বলেন, এসব বিষয় এখন আর আমাকে প্রভাবিক করতে পারে না। কোনো দিন আমার শরীর ভালো না লাগলে আমিই জানব সবার আগে। আবার কোনো দিন ফিট লাগলে আবার আমিই সবচেয়ে আগে সেটি জানব। অন্য কেউ আমার থেকে ভালো জানবে না।