বিয়ের করলেন টেলিভিশন তারকা নেহা পেন্ডসে। সোমবার প্রেমিক শার্দুল সিং বেয়াসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নেহা।
তাদের বিয়েতে পোশাকে ছিল অভিজাতের ছোয়া। গোলাপি রঙের নওভরি শাড়ি পরেছিলেন নেহা। আর নাকে পরেছিলেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী নথ।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নেহা পেন্ডসে। সালমান খানের সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস’র সাবেক প্রতিযোগী তিনি।
তবে ‘মে আই কামিং ম্যাডাম’ সিরিয়ালে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।