পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ তুলে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা।
অভিযুক্ত সাংবাদিকের নাম সিরাজউদ্দিন ওরফে রাজা সিরাজ। সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক তিনি।
১ ডিসেম্বর সাপ্তাহিক রাজপথ বিচিত্রায় একজন জ্যোতিষী ও তার প্রচারে বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন নিয়ে সংবাদ প্রকাশ হয়।
ওই জ্যোতিষীকে ‘প্রতারক’ উল্লেখ করে তার ‘প্রতারণা’র বিজ্ঞাপনে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ছবিও প্রকাশ করা হয়।
অঞ্জনা আদালত থেকে বেরিয়ে বলেন, এ ধরনের সংবাদে পুরো শিল্পী সমাজের সম্মানহানি হয়েছে।
আমি শিল্পী সমাজের পক্ষ থেকে আজ আদালতে মামলা করেছি, যেন অন্য কেউ মিথ্যা সংবাদ প্রকাশ করতে না পারে।