• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শাকিব-বুবলীর রসায়ন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০, ১৩:৪৮ অপরাহ্ণ
শাকিব-বুবলীর রসায়ন (ভিডিও)

১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল ‘অবুঝ হৃদয়’ চলচ্চিত্র।

এতে তুমুল আলোচনায় আসেন জাফর ইকবাল (প্রয়াত) ও ববিতা জুটি ।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা-সুরে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া এই ছবির অন্যতম গান ‘তুমি আমার জীবন’।

ছবিটি মুক্তির পর গানটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে।

এবার এর অংশবিশেষ নিয়ে তৈরি হয়েছে একই শিরোনামের গান।

যেটা ব্যবহৃত হলো রুপালী পর্দার আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলীর চলতি বছরের প্রথম ছবি ‘বীর’-এ।

শাকিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে আলোচিত এই গান প্রকাশের পরপরই এতে মেতে উঠেন শাকিব ভক্তরা।

গানটিতে শাকিব-বুবলীকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেছে।

তাদের রসায়ন ও শ্রুতিমধুর এই গান সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।

নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পীজুটি ইমরান ও কোনাল।

কবির বকুলের লেখা এ গানটিতে সংগীতায়োজন করেছেন আকাশ সেন।

‘বীর’ শাকিব খান প্রযোজিত তৃতীয় সিনেমা।

সিনেমাটি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা।

উল্লেখ্য, ‘বীর’ কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র।

শাকিব-কাজী হায়াৎ জুটির এটি প্রথম সিনেমা।

এতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।