• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে শ্রাবন্তীর অন্তরঙ্গ ছবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ণ
প্রকাশ্যে শ্রাবন্তীর অন্তরঙ্গ ছবি

হোটেলের ব্যালকনিতে অন্তরঙ্গ রোশান সিং ও টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

রোশানের পরনে লাল রঙের গেঞ্জি।

শ্রাবন্তী পরেছেন ফ্লোরাল টপ।

দুজনের চোখে মুখে ঢেউ খেলছে হাসির রেখা।

আর তাদের পেছনে যেন থমকে আছে নীল সমুদ্র।

শ্রাবন্তীর স্বামী রোশান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেছেন।

তার একটিতে এমন দৃশ্য দেখা যায়।

স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর জল্পনা।

আর এই সমালোচনায় নতুন করে ঘি ঢেলেছেন শ্রাবন্তী।

কারণ তিনি জানিয়েছেন, এ ছবিগুলো বিয়ের আগে তোলা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্রাবন্তী বলেন, ‘এ ছবিগুলো রোশানের সঙ্গে বিয়ের আগে তোলা।

বিয়ের আগে একবার পাতায়া ঘুরতে গিয়েছিলাম।

তখন তো আর এসব কাউকে বলা যায়নি।

ধীরে ধীরে এখন ফাঁস হচ্ছে।’

তৃতীয়বারের রোশানের সঙ্গে সংসার বেঁধেছেন শ্রাবন্তী চ্যাটার্জি।

গত বছরের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী।

ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২০০৩ সালে পরিচালক রাজীবকে বিয়ে করেন শ্রাবন্তী।

তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু।

পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার।

এরপর এ অভিনেত্রী বিয়ে করেন প্রেমিক কৃষাণ ভিরাজকে।

২০১৬ সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয়।

২০১৭ সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর বেজে উঠে।

২০১৭ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী।