• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আট কোটি টাকা চেয়ে বসলেন কারিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৭:৪৩ পূর্বাহ্ণ
আট কোটি টাকা চেয়ে বসলেন কারিনা

পারিশ্রমিক হিসেবে রাজকুমার হিরানির কাছে আট কোটি টাকা চেয়ে বসলেন কারিনা কাপুর খান।

হিরানির এই ছবিতে শাহরুখ খানেরও কাজ করার কথা।

তাঁর বিপরীতেই অভিনয়ের জন্য কারিনা এত টাকার অঙ্ক হেঁকেছেন নির্মাতাদের কাছে।

হিরানির শেষ ছবি ‘সাঞ্জু’ বক্স অফিসে ঝড় তুলেছিল।

কারিনার ‘গুড নিউজ’ও ভালই ব্যবসা করেছিল।

দীর্ঘদিন হিটের মুখ দেখেননি শাহরুখ।

যদি শেষ পর্যন্ত সব ঠিকঠাক এগোয় তাহলে এই ছবি দিয়েই হয়তো কামব্যাক হবে শাহরুখের।

তবে কারিনার এই বিপুল অঙ্কের পারিশ্রমিকে প্রযোজকরা রাজি হবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

ইদানীং একটি রেডিও শো নিয়মিত হোস্ট করেন কারিনা।