• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০২:৫০ পূর্বাহ্ণ
জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই

জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই।

মঙ্গলবার ভোররাতে ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

তাপস পাল একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় তাপস পালের প্রথম ছবি দাদার কীর্তি।

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

শুধু অভিনয় নয় কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূলের লোকসভার সাংসদও ছিলেন তাপস পাল।

তার উল্লেখযোগ্য ছবি গুলির মধ্যে সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবাসা।

সাহেব ছবির জন্য তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ১৯৮১ সালে।