• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গায়ক মিকা সিংহের নারী ম্যানেজার সৌম্যা’র লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২০, ১৭:৩৮ অপরাহ্ণ
গায়ক মিকা সিংহের নারী ম্যানেজার সৌম্যা’র লাশ উদ্ধার

মুম্বাইয়ে স্টুডিওর ভেতর থেকে গায়ক মিকা সিংহের নারী ম্যানেজার সৌম্যা জোহেব খানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ অবশ্য জানিয়েছে, অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা হয়েছেন সৌম্যা।

গত ৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ের আন্ধেরিতে মিকার স্টুডিওতেই আত্মহত্যা করেন তিনি।

দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

ইনস্পেক্টর পি ভোষলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিকার ওই স্টুডিওর দোতলায় থাকতেন সৌম্যা।

ওই দিন রাত সাড়ে ১০টা নাগাদ স্টুডিওর কয়েকজন কর্মী কিছু কাজে দোতলায় যান।

সেখানেই সৌম্যার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা।

তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

৩ ফেব্রুয়ারি মৃত্যু হলেও প্রথমে পুলিশি অনুসন্ধানের স্বার্থে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি মিকা এবং তার টিমের বাকি সদস্যরা।

তবে কিছু দিন আগে সৌম্যার একটি ছবি পোস্ট করে তার মৃত্যুসংবাদ ঘোষণা করেন।

মিকা লেখেন– ‘সৌম্যা আমাদের ছেড়ে চলে গেছেন। ফেলে গেছেন তার সব স্মৃতি।

যেখানেই থাকুন ভালো থাকুন।