• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক পোস্টে কত টাকা পান প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০৪:৩৬ পূর্বাহ্ণ
এক পোস্টে কত টাকা পান প্রিয়াঙ্কা

ইনস্টাগ্রামে জনপ্রিয় সেলেব্রিটিদের একটি তালিকা প্রকাশিত হয়েছে।

সেখানে ভারত থেকে শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি।

দ্বিতীয় স্থানেই অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।

তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যার ইনস্টাগ্রামে ৫০ মিলিয়ন ফলোয়ার।

বিরাটের ফলোয়ার ৫০.৪ মিলিয়ন।

এই ফলোয়ারের সংখ্যার নিরিখেই পেড প্রোমোশনের টাকার অঙ্ক নির্ধারিত হয়।

সোজা কথায়, যার ফলোয়ার যত বেশি, ইনস্টাগ্রামে ব্র্যান্ডের বিজ্ঞাপন করার জন্য তিনি তত বেশি টাকা পাবেন।

প্রিয়ঙ্কা ইনস্টা-প্রোমোশনের জন্য পোস্টপিছু প্রায় ১.৯৪ কোটি টাকা পেয়ে থাকেন।

বিরাটের ফলোয়ার বেশি হলেও তাঁর টাকার অঙ্ক এ ক্ষেত্রে খানিক কম, ১.৪০ কোটি।

এই তালিকার শীর্ষে রয়েছেন কাইলি জেনার।

পোস্টপ্রতি তিনি প্রায় ৯ কোটি টাকা পেয়ে থাকেন।