• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জয়ার মতো দেখতে কে এই নারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৫, ২০২০, ১৩:৩৮ অপরাহ্ণ
জয়ার মতো দেখতে কে এই নারী

বাংলাদেশ এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

জয়া তার অভিনয় দিয়ে শুধু বাংলাদেশের মানুষের মন জয় করেছেন এমন নয়, কলকাতাতেও রয়েছে তার ভক্ত দল।

কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল থেকে শুরু করে অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি।

কলকাতার আবির চট্টোপাধ্যায় থেকে প্রসেনজিৎ সকলের সঙ্গেই জুটি বেঁধেছেন জয়া।

বাংলাদেশের পাশাপাশি কলকাতার মাটিতেও রয়েছে তার যথেষ্ট সুখ্যাতি।

সম্প্রতি জয়া আহসান তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন।

একটি ফটোশ্যুটের ছবি।

যেখানে জয়ার পাশে বসে রয়েছেন এক নারী।

হুবহু তার মতোই দেখতে ওই নারীকে দেখে অবাক হচ্ছে নেট দুনিয়া।

সোশ্যাল মিডিয়ায় সকলে জানতে চাইছেন কে এই নারী যে একদম জয়ার মতোই দেখতে।

ইনি আর কেউ নন, জয়ার বড় বোন কান্তা করিম।

তবে দুই বোনের মুখের এতটা মিল দেখে নেট দুনিয়ায় সকলে অবাক।

কান্তা করিম পেশায় অভিনেত্রী নন।

তবে অভিনয়ে তারও আগ্রহ রয়েছে।

দুই বোনকে এক সঙ্গে পর্দায় দেখতে চায় অনেকেই।