• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাশরাফি ভাই সত্যিকারের যোদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২০, ১৩:৫৬ অপরাহ্ণ
মাশরাফি ভাই সত্যিকারের যোদ্ধা

বাংলাদেশের ক্রিকেটের সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা।

টাইগারদের সাফল্যের পুরোধায় দুই তারকা ক্রিকেটার।

দুজনে একসঙ্গে খেলছেন ২০০৬ সালের পর থেকে।

১৪ বছরের পথ চলায় দেশকে বহু জয় উপহার দিয়েছেন দুজনে।

দুজনেই দেশকে নেতৃত্ব দিয়েছেন।

মাশরাফি গতকাল অধিনায়ক হিসেবে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন সিলেটে।

নিষিদ্ধ না থাকলে খেলতেন সাকিবও।

মাঠে থেকেই হয়তো বিদায় জানাতেন ‘দ্য ক্যাপ্টেন্স অব বাংলাদেশ’কে।

দেশের সবচেয়ে সফল অধিনায়কের বিদায়ী ম্যাচের আগে এক আবেগঘন স্ট্যাটাস লিখেছেন যোগাযোগ মাধ্যমে।

সেখানে তিনি মাশরাফিকে একজন যোগ্য নেতা ও যোদ্ধা বলেছেন।

লিখেছেন, ক্রিকেটকে বিদায় জানালেও তিনি বেঁচে থাকবেন সবার প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে।

সাতটি অস্ত্রোপচার নিয়েও যেভাবে ক্রিকেট খেলেছেন মাশরাফি, তাতে বিস্মিত সাকিব।

তাই তাকে সম্মান জানিয়ে ফেসবুকে বাংলা ও ইংরেজিতে লিখেছেন, ‘সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায়, আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সব সময়।

বহু প্রতিবন্ধকতার পরও আপনি আমাদের উৎসাহ জুগিয়েছেন।

শিখিয়েছেন নিজের ওপর বিশ্বাস রাখতে। আপনার থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সঙ্গে দেশের জার্সি পরে কীভাবে মাঠে লড়তে হয়।’

মাশরাফির প্রতি ভালোবাসার কথা জানাতে ভোলেননি বিশ্বসেরা অলরাউন্ডার, ‘আপনি হয়তো আমাদের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন।

কিন্তু এটা সত্যি, আপনি আমাদের সবার প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে সারাটা জীবন থাকবেন।’