• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিঁদুর পরা ছবি : তোপের মুখে নুসরাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২০, ০৭:৩৮ পূর্বাহ্ণ
সিঁদুর পরা ছবি : তোপের মুখে নুসরাত

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম আইডিতে দুটি ছবি শেয়ার করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

ছবিতে তার পরনে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ দেখা গেছে।

কেউ প্রশ্ন করেছেন, ‘আপনি কি মুসলিম নন?’,

কেউ আবার লিখেছেন, ‘আপনি না মুসলিম।’

কেউ বলেছেন, ‘অভিনেত্রী হিসেবে তার যে কোনো চরিত্রেই অভিনয়ের অধিকার রয়েছে।’

নিখিল জৈনকে বিয়ের পরও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের এমপি অভিনেত্রীকে।

প্রসঙ্গত, ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ ছবিতে নুসরাতের বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।

ছবিতে মোশারফ করিম, পৌলমী বসু, অর্ণ মুখোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাবে।