মাত্র এক বছরের মধ্যেই সাংসদীয় কাজে দক্ষতা প্রদর্শনের জন্য অভিনেত্রী নুসরাত জাহানের মাথায় জুড়ল নতুন পালক।
কলকাতা এই নায়িকা সম্মানিত হলেন ‘তুমি অনন্যা’ পুরস্কারে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবসের ঠিক দুদিন আগে এক অ্যাওয়ার্ড শোয়ে ‘এক্সেলেন্স ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স’-এর জন্য নুসরাত পেলেন সেরার শিরোপা।