• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আজ সাংবাদিক অজয় দাশ গুপ্ত’র জন্মদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৯, ২০২০, ০৪:০৩ পূর্বাহ্ণ
আজ সাংবাদিক অজয় দাশ গুপ্ত’র জন্মদিন

আজ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্তের ৭০ তম জন্মদিন।

১৯৫০ সালে এই দিনে বরিশাল জেলার আগৈলঝালা উপজেলার গৌলায় সত্যরঞ্জন দাশ গুপ্ত ও রেনুকা দাশ গুপ্তের ঘরে তারা জন্ম।

তিনি গৈলা মাধ্যমিক বিদ্যালয়, বানারীপাড়ার চাখার ফজলুল হক কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনাস মাস্টার সম্পন্ন করেন।

তিনি যুগান্তর, সমকাল, সংবাদসহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন করেন।

তিনি বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্ডকালিন শিক্ষাকতাও করেছেন।

করেছেন গবেষনাও।

রাজনৈতি, অর্থনীতি ও সাংবাদিকতা বিষয়ে তার রয়েছে একাধিক বই।

এই গুনী মানুষের জন্মদিন আজ।

অনলাইন পত্রিকা রিপোর্ট একাত্তরের প্রকাশক ও সম্পাদক সাঈদ পান্থ তার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।