• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু কর্নার’ এ মৌসুমী হামিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২০, ১৭:১৭ অপরাহ্ণ
মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু কর্নার’ এ মৌসুমী হামিদ

মুজিববর্ষ উপলক্ষে নির্মিত হয়েছে টেলিছবি ‘বঙ্গবন্ধু কর্নার’।

এতে অভিনয় করেছেন প্রাণ রায়, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সোহেল খান ও আলম সোহাগ।

রানা মাসুদের রচনা ও পরিচালনায় টেলিছবিটি আজ শুক্রবার বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।

সেলিম [প্রাণ রায়] ‘বঙ্গবন্ধু কর্নার’ নামে একটি পুস্তক বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করে ব্যবসার দিক থেকে লাভবান না হতে পারলেও তার লাইব্রেরিতে বসে বই পড়ার সুযোগ করে দিয়ে এলাকার তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু তথা দেশাত্মবোধ জাগ্রত করতে পজিটিভ ভূমিকা রাখছেন।

ছোটবেলার বন্ধু বাদশা [মুরাদ)] দীর্ঘ সময় পর আমেরিকা থেকে দেশে আসার খবর পেলে সেলিম তার লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কাব্যগ্রন্থটি বাদশাকে প্রকাশ করার প্রস্তাব দেবে বলে ঠিক করলে, স্ত্রী পারুলী [মৌসুমী] ছেলের ভবিষ্যতের কথা ভেবে ওদের আমেরিকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য স্বামীকে প্রভাবিত করতে থাকে।

এভাবেই এগিয়ে যায় গল্প।