• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ নাটকে জাকিয়া বারী মম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৮, ২০২০, ০৮:৩৫ পূর্বাহ্ণ
বিশেষ নাটকে জাকিয়া বারী মম

স্বাধীনতা দিবস এলেই টিভির পর্দায় ভিড় জমে দেশাত্মবোধক নাটকের।

এবারও তার ব্যত্যয় হচ্ছে না।

দ্রুত গতিতে চলছে লাইট, ক্যামেরা, অ্যাকশন, কাট তথা শুটিংয়ের কাজ।

এতে মমকে মুনিয়া চরিত্রে আনোয়ার তথা আব্দুন নূর সজলের স্ত্রী হিসেবে দেখা যাবে।

তবে নাটকের নাম, কাল, চরিত্র কিংবা দৃশ্যের সঙ্গে স্বাধীনতা যুদ্ধের কোনো মিল নেই।

যেহেতু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সব সময়ই প্রাসঙ্গিক।

তাই দেশ স্বাধীনের পর মুক্তিযোদ্ধারা ও স্বাধীন দেশের মানুষ কী স্বপ্ন দেখেছিলেন আর আমরা এখন কোন বাস্তবতায় দাঁড়িয়ে আছি এবং কেমন রাষ্ট্র হওয়া উচিত ছিল বা আমরা হতে চাই, সে গল্পই এখানে আছে।

এমনটিই জানালেন নাটকটির পরিচালক নূর ইমরান মিঠু।

নাটকের গল্পে দেখা যাবে, সমাজ ব্যবস্থার নানা অবক্ষয়, দুর্নীতি, অনিয়ম আর অন্ধকারে যখন চারদিক ঢেকে আসছে তখন নিজের মেয়ের মধ্যে নতুন আলোর আভা খুঁজে পাচ্ছেন গল্পের নায়ক আনোয়ার।

এতকিছুর মধ্যে এ দেশটাকে নিয়েই যে এগিয়ে যেতে হবে তাও ফুটিয়ে তোলা হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী জাকিয়া বারী মম বলেন, ‘এ নাটকের গল্পের কনসেপ্টটিই মূল আকর্ষণ।

সেই জায়গা থেকে আমি নাটকটিতে কাজ করতে আগ্রহী হয়েছি।বরাবর আমরা যে কোনো সংকট নিয়ে কাজ করি।

ব্যক্তিগতভাবে এ ধরনের গল্পভিত্তিক কাজের প্রতি আমার আগ্রহ বেশি।’

সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে।

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এটি চ্যানেল আইতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।