• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবার ২য় বিয়ের অনুষ্ঠানে সারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২০, ০৮:৩৬ পূর্বাহ্ণ
বাবার ২য় বিয়ের অনুষ্ঠানে সারা

প্রথম স্ত্রী অমৃতা খানকে ছেড়ে ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় নায়ক সাইফ আলি খান।

আর এই বিয়ের আয়োজনে নাকি হাজির ছিলেন সাইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতার মেয়ে সারা আলি খান।

এমন কী মা অমৃতা নিজেই মেয়ে সারাকে সাজিয়ে বাবার বিয়েতে পাঠান।

করণ জোহরের শো কফি উইফ করণ অনুষ্ঠানে হাজির হয়ে সাইফ আলি খান নিজেই শুনিয়েছেন সেই সব গল্প।

সাইফ আলি খান বলেন, কারিনার সঙ্গে বিয়ের দিন অমৃতাকে চিঠি লিখেছিলেন তিনি।

অমৃতাকে লেখা সাইফের চিঠিটি কারিনা কাপুরও পড়েছিলেন।

সাইফ জানান, অমৃতাকে চিঠি লেখার অনুপ্রেরণা নাকি কারিনা কাপুরই দিয়ে ছিলেন।
আর সেই চিঠি গ্রহনও করেছিলেন অমৃতা খান।
মেয়ে সারাকে নিজের হাতে সাজিয়ে পাঠিয়েছিলেন বাবার বিয়ে খেতে।

বাবার বিয়েতে সারা আলি খান পরেছিলেন আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা আনারকলি।

সম্প্রতি সারা নিজেও বাবার বিয়ের সেই ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

শোনা যায়, সৎ মা কারিনা কাপুরের সঙ্গেও সারা আলি খানের সম্পর্কটা বেশ ভালো।

মাঝে মধ্যে তারা দেখা করেন।

আড্ডায় মেতে ওঠেন।

আর সাইফ আলি খানকেও দেখা যায় এখনও প্রথম স্ত্রীর প্রশংসা করেন তিনি।