• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনে উদ্দাম নাচে মাতালেন সায়ন্তিকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৮, ২০২০, ০৮:২২ পূর্বাহ্ণ
লকডাউনে উদ্দাম নাচে মাতালেন সায়ন্তিকা

সারা বিশ্ব এখন লড়ছে করোনাভাইরাসের বিরুদ্ধে।

ভারতেও আপাতত ২১ দিনের জন্য করা হয়েছে লকডাউন।

এই সময় সকলেই রয়েছেন গৃহবন্দি অবস্থায়।

বন্ধ হয়েছে সিনেমার কাজ।

শোবিজের তারকারা ঘরে বসেই নানা রকম ব্যস্ততায় সময় পার করছেন।

কেউ রান্না করছেন, কেউ ঘর ঝাড়ু দিচ্ছেন, কেউ কুকুরকে খাওয়াচ্ছেন, কেউ আবার নাচ-গানে মেতে আছেন ভক্তদের বিনোদন দেয়ার জন্য।

কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ভক্তদের উপহার দিলেন নাচের ভিডিও।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে দেখা গেল উদ্দাম নাচে মেতেছেন তিনি।

সায়ন্তিকা বরাবরই ভাল নাচেন, নাচতে ভালওবাসেন।

লকডাউনের অবসরে তাই নাচেই মন দিলেন সুন্দরী।

পরনে কালো হট প্যান্ট, কালো টিশার্ট আর নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মেলভিন লুইসের নাচের হুবহু অনুকরণ করলেন নায়িকা।

ব্যকগ্রাউন্ডে ‘উড়তি জওয়ানি মেরি’ গান!

নাচের ভিডিও দেখে এই লকডাউনের সময়েও মুখে হাসি ফুটছে অনেকের।