• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ছবির সংলাপই বদলে দিলেন মিমি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২০, ১১:১২ পূর্বাহ্ণ
করোনায় ছবির সংলাপই বদলে দিলেন মিমি

সুপারহিট ছবি ‘বোঝেনা সে বোঝেনা’র বেশকিছু মজার দৃশ্যের কথা হয়ত অনেকেই মনে রেখেছেন।

এমনই একটি দৃশ্যে দেখা গিয়েছিল প্রেমিকের (সোহম) এইডস আছে কিনা জানতে রক্ত পরীক্ষা করিয়েছিলেন নার্স রিয়া (মিমি)।

তা নিয়ে সোহমের বেশকিছু ডায়ালগ এবং অভিব্যক্তিসহ ওই দৃশ্যটি অনেকেরই মন কেড়েছিল।

আর এবার এই দৃশ্যটিই নতুনভাবে উঠে এসেছে মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

‘বোঝেনা সে বোঝেনা’ ছবিতে মিমি-সোহমের সেই দৃশ্যের ডায়ালগ কিছুটা বদলে করোনা সচেতনতা প্রচারে ব্যবহার করলেন সাংসদ, অভিনেত্রী মিমি।

মিমির পোস্ট করা ভিডিও ক্লিপ