বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী তৈরিকৃত এই মাস্ক খুবই স্বাস্থ্যকর বলে জানিয়েছেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
প্লাস্টিকের তৈরি খুবই পাতলা এবং স্বচ্ছ একটি পাতার সঙ্গে রাবার দিয়ে মাস্কটি তৈরি করা হয়েছে।
আর এন পাল বলেন, ‘মাত্র ২০ টাকায় এই মাস্কটি আগামীকাল থেকে বাজারে পাওয়া যাবে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই মাস্ক একবার ব্যবহার করাই ভালো।
তবে কেউ যদি দ্বিতীয়বার ব্যবহার করতে চান তাহলে প্রয়োজনীয় উপকরণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে।’
উপরের এবং নিচে খোলা থাকায় এটি শ্বাস-প্রশ্বাস এবং বাতাস চলাচলের ক্ষেত্রে খুব আরামদায়ক।’
আর এন পাল বলেন, ‘দেশের এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে থাকার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি, যা মানুষের উপকারে আসবে বলে বিশ্বাস করি। ’