মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার।
বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় নোটিশ আকারে প্রকাশ করেছে।
এর আগে এই পবিত্র নগরীদ্বয়ের কিছু এলাকায় বেশ কড়াকড়ি জারি করা হয়েছিল।
এ নোটিশের ফলে পুরো মক্কা এবং মদিনা নগরী দিনব্যাপী কারফিউর আওতায় আসল।
দেশটিতে কয়েকজন বাংলাদেশি প্রবাসীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
এদিকে, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।