• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমি ঈশ্বরকে সব বলে দিবো’ -সালেহ মাহমুদ শেলী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ণ
আমি ঈশ্বরকে সব বলে দিবো’   -সালেহ মাহমুদ শেলী

করোনা, একটু ক্লান্ত হও
এবার ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়
ঘুমিয়ে কেন তুমি পড়না
করোনা, আমি বাঙালী
আমি জানি, আমি সবকিছু জানি
তবে, আমি কিছুই নাহি মানি
আমাকে ভয়, তুমি দেখিয়েও না
একদম দেখিয়েও না
আমি দেশে-বিদেশে নামিদামী
বিরাট ব্যবসায়ী, ম্যাজিক জানি,
টাকাকে, ডলার বানাতে পারি
বেগম পাড়ায় আমার বাড়ি
এখন সুযোগ এসেছে
হাতছাড়া করতে তুমি দিও না
করোনা, আমি বাঙালী
আমাকে তুমি চেন না
আমি মন্ত্রিসভার লোক
যা মুখে আসে তাই বলি
বিরুদ্ধে, নেই কোন অভিযোগ
একটু ছাড় দিও
গলাটিপে তুমি ধরোনা
জনগনকে আবল তাবল বলতে হবে
এ কথা, কেন তুমি বোঝ না
একবার বোঝার চেষ্টা
কেন তুমি করোনা
আমি বলি, ‘তোর ভয় কিসের
পালিয়ে যা, চেম্বার ছেড়ে
যেখানে পারিস সেখানে যা’
তোর মাথায় কাঁঠাল ভেংগে
প্রধান মন্ত্রীকে বলি,
তোরা থাকিস ঘরের কোণে কোণে
ষোল লাখ পিপিই অহেতুক
পড়ে আছে বনে বনে
আমি আমলা, আমি কামলা নই
ঘরে বসে আছে ছেলেমেয়ে-বৌ,
করে চেঁচামেচিঁ,
ভিডিও কনফারেন্স করে বেঁচে আছি
আদেশ করি মেহনতি জনগনের
উপর কর হামলা
আমি আবারও প্রধান মন্ত্রীকে
কানে কানে বলি এরা গার্মেটনস
শ্রমিক, ওরা পাঠার দল
এবার ওদের দেও বলি
আমার সরকারের দেয়া চাল
আমার সংগপঙ্গ লুটেপুটে নিলো
সংগে নিলো গরীবের ঘরে
ছোট্ট মেয়েটির বুকে লুকানো
এক মুঠো ডাল
হে করোনা দোহাই তোমার
একদম করো না করুণা
এমন সময় আমার গলাটিপে
তুমি ধরো না।
না না কোরোনা, কেন তুমি বোঝ না
তুমি একদম বোঝ না
চারদিকে মৃত্যুর ঝড়
পৃথিবী কুণ্ঠিত
সবাই গুনছে প্রহর
ও শিশুটির কথা তুমি শুনো না
ওর কথা একদম শুনো না
‘আমি ঈশ্বরকে সব বলে দিবো’
এ পৃথিবী তোমার একার নয়।