বর্তমানে সংসদ টেলিভিশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি ক্লাস সম্প্রচার করা হচ্ছে।
রোববার (৩ মে) প্রাক-প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত তিনটি ক্লাস সম্প্রচার করা হবে।
সকাল ৯টা ৪০ মিনিট থেকে দুপুর ১০টা ৪০ মিনিট পর্যন্ত প্রাথমিকের ক্লাস সম্প্রচার করা হবে।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস স্টুডিওতে ভিডিও ধারণ করে তা প্রচার করা হচ্ছে।
প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় ধরে চলবে।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে নতুন রুটিন প্রকাশ করা হলেও পরে আবার ক্লাস রুটিন পরিবর্তন করা হয়।
এ রুটিনে ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত যেসব ক্লাস সম্প্রচারিত হবে তা উল্লেখ করা হয়েছে।