• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফারুকীর ছবির সঙ্গে যুক্ত হলেন এ আর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ণ
ফারুকীর ছবির সঙ্গে যুক্ত হলেন এ আর রহমান

বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘নো ম্যান্স ল্যান্ড’-এ যুক্ত হয়েছেন এ আর রহমান।

বাংলাদেশ-ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজিত এ ছবিতে কম্পোজার ও সহ-প্রযোজক হিসেবে যুক্ত হলেন অস্কার, বাফটা ও গ্র্যামী জয়ী এ সঙ্গীতশিল্পী।

বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকী নিজেই।

দক্ষিণ এশীয় এক ব্যক্তির জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে ‘নো ম্যান্স ল্যান্ড’ ছবির কাহিনী, অস্ট্রেলীয় এক নারীর সঙ্গে পরিচয়ের পর যার জীবনের যাত্রা জটিল আকার ধারণ করে।

ছবির শুটিং হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে। ছবির বেশিরভাগ সংলাপই ইংরেজিতে, তবে কিছু হিন্দি ও উর্দু সংলাপও শোনা যাবে ছবিতে।

মহামারী করোনাভাইরাসের সঙ্কট শুরু আগে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছিল।

‘নো ম্যান্স ল্যান্ড’ ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তাহসান রহমান খান, ভারতের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, অস্ট্রেলিয়ার মঞ্চ অভিনেত্রী মেগান মিশেল(এটি তার প্রথম ফিচার ছবি)।