• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ’র দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২০, ০৫:২৭ পূর্বাহ্ণ
অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ’র দাবি

করোনাভাইরাসের জেরে প্রায় তিন মাস ধরে লকডাউন ছিল ভারতে। ধীরে ধীরে আনলক করা হচ্ছে পরিস্থিতি।

লকডাউনের জেরে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বহু মানুষের সংসার পথে বসতে বসেছে।

অনেকেরই পরিস্থিতি এমন  যে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানাতে হয়েছে।

অনেকে আবার পরিস্থিতি সামাল দিতে না পেরে অবসাদে ডুবে শেষ করে দিয়েছেন নিজের জীবন।

এমন পরিস্থিতির শিকার হয়েছেন শোবিজের কর্মীরাও।

তবে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ লকডাউনেও সমান ব্যস্ত ছিলেন।

তার দাবি, কাজের ক্ষেত্রে কখনও মনে হয়নি আমার জীবনে লকডাউন চলছে, আমি ভাগ্যবতী!

লকডাউনের সময়ও কোনো রকম অবসাদে না গিয়ে বরং নিজেকে কাজের মধ্যেই আটকে  রেখেছিলেন তিনি।

জ্যাকুলিন বলেন, আমার ছবি মুক্তি, সালমানের সঙ্গে গান, বাদশার সঙ্গে গান, ম্যাগাজিন শুট এবং শো- এমন নানা কিছু নিয়েই লকডাউন কাটল আমার।
ব্যক্তিগত ভাবে আমি ইতিবাচক থাকার চেষ্টা করি। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি।
জানি এই পরিস্থিতি কারও জন্য খুবই কঠিন ছিল।
কিন্তু আমি ভাগ্যবতী। আশা করি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে।