নাম ঠিক না হওয়া এই ছবিটিতে কলকাতার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতে দেখা মিলবে অপুর। শাপলা মিডিয়ার একাধিক সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।
এরই মধ্যে এই সিনেমা নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে কথাও হয়েছে প্রযোজকের। ছবিটির গল্পও শুনেছেন নায়িকা।
এই বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আমাকে ফোন দিয়ে সিনেমার গল্প শুনিয়েছেন।
দেব নিজেই নাকি আমার সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছে।
সেলিম ভাই দু-এক দিনের মধ্যে আমাকে চুক্তিবদ্ধ করাতে চান বলে জানিয়েছেন।’
সিনেমাটির শুটিং শেষ হওয়ার আগেই শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের আরও ১০টি সিনেমায় দেখা যাবে দেবকে।