• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরহেজগার মেয়ে বিয়ে করবেন শাকিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১০, ২০২০, ০৮:২০ পূর্বাহ্ণ
পরহেজগার মেয়ে বিয়ে করবেন শাকিব

ঢালিউড স্টার নায়ক শাকিব খান আবার বিয়ে করতে চান।

তবে এবার মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

কোনো মিডিয়ার মেয়েকে নয়, বিয়ে করবেন মিডিয়ার বাইরে।

শাকিব জানান, পরিবারের পছন্দে এবার বিয়ে করবেন তিনি।

পাত্রী খোঁজা হচ্ছে। তবে এমন মেয়েকে বিয়ে করবেন, যে হবে পরহেজগার, সংসারী ও স্বামীভক্ত।

নায়কের ভাষ্য– আমার পছন্দ পরহেজগার ও স্বামীভক্ত পাত্রী।

কাজ শেষে বাসায় ফিরলে সে আমার যত্ন নেবে। বাবা-মায়েরও খেয়াল রাখবে।

পরিবার থেকে এমন পাত্রীর খোঁজ করা হচ্ছে, পেলেই বিয়ে করব।’

প্রসঙ্গত ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস।

গোপনে বিয়ের আট বছর পর মা হন অপু বিশ্বাস।

মা হওয়ারও এক বছর পর ২০১৭ সালে ছেলে জয়কে প্রকাশ্যে নিয়ে আসেন তিনি।

অবশেষে বহু নাটকীয়তা শেষে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন।

পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ সম্পন্ন হয়।