• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সব গুঞ্জন এড়িয়ে বাতাসে উড়ছেন বুবলী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৩, ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ণ
সব গুঞ্জন এড়িয়ে বাতাসে উড়ছেন বুবলী

ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিলো চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার খবরে।

ছড়িয়েছিলো, ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় গর্ভবতী ছিলেন তিনি।

এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলীর রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিলো।

মিডিয়াতে অবিবাহিত বলে পরিচিত বুবলীর মা হওয়ার গুঞ্জন বেশ রসালো গল্পের খোরাক যুগিয়েছে।

ঢালিউড সংশ্লিষ্ট অনেকেই হঠাৎ একদিন সন্তান কোলে নিয়ে হাজির হবেন বুবলী এমন মুখরোচক গল্প বলে যাচ্ছেন। এজন্যই তিনি নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছেন।

তবে এ নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা।

তিনি রয়েছেন নিজের মতো। হঠাৎ করে উদয় হন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি-দুটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সম্পর্কটা জিইয়ে রাখেন।

তেমনি করে আজ ৬ জুলাই একটি ছবি পোস্ট করলেন। যেখানে রোদচশমা চোখে হলুদ পোশাকে হলদে পরী হয়ে ধরা দিয়েছেন।

বাতাসে উড়ছে তার চুল ও পোশাক। মজা করে ক্যাপশনও দিয়েছেন, ‘এলোমেলো বাতাসে….’!

বৈকি! একে তো সিনেমার দুর্দিন যাচ্ছে। তার উপর নানা গুজব-গুঞ্জনের মুখে ক্যারিয়ারজুড়েও এলোমেলো বাতাস বইছে বুবলীর।

সেই এলোমেলো বাতাসকে বশে আনতে পারবেন কি নায়িকা? সেই জবাব সময়ের হাতেই তোলা থাক।

আপাতত জানা গেল, করোনার জন্য ঘরবন্দী সময় কাটাচ্ছেন বুবলী।

পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিরবেন শুটিংয়ে। বর্তমানে তার হাতে রয়েছে ‘ক্যাসিনো’ সিনেমার কাজ। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে তার নায়ক নিরব।