• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৯, ২০২০, ১৪:৫৩ অপরাহ্ণ
বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া

করোনাভাইরাস পরিস্থিতিতেই বিয়ের কাজটা সেরে ফেললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া।

সোমবার রাতে অনেকটা চুপিসারে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। বর নাবিল সালাউদ্দিন। তিনি এসওএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও কি-বোর্ডবাদক।

বিয়ের বিষয়টি কর্ণিয়া নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুজনের বিয়ের ছবি শেয়ার করে কর্ণিয়া লিখেছেন, আলহামদুলিল্লাহ… আল্লাহর অশেষ রহমতে পরিবারের সম্মতিতে শুভ কাজটি করে ফেললাম!

আমাদের দুজনের জন্য দোয়া করবেন সবাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই মিলে এক হব ইনশাআল্লাহ।

প্রেম করে বিয়ে করেননি দাবি কর্ণিয়ার। বলেন, এটা প্রেমের বিয়ে নয়।

দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করেছি। ২৭ মার্চ বিয়ের কথা ছিল, রিসেপশন হওয়ার কথা ছিল ১ এপ্রিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সেই আয়োজন আর করা হয়নি।

তবে অভিভাবকদের তর সইছিল না। অবশেষে গতকাল রাতে আমাদের শুভ কাজটি সম্পন্ন হলো।