• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড গড়ার জন্য বাদশার ৭২ লাখ রুপি দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২০, ০৯:০৪ পূর্বাহ্ণ
রেকর্ড গড়ার জন্য বাদশার ৭২ লাখ রুপি দেয়ার অভিযোগ

ইউটিউবের ভিউ বাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ার জন্য একটি প্রতিষ্ঠানকে ভারতীয় র‌্যাপার বাদশা ৭২ লাখ রুপি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ক্রিমিনাল ব্রাঞ্চ ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট এ বিষয়ে তদন্তও শুরু করেছে ।

ইন্ডিয়া টুডের এক খবরে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শনিবার মুম্বইয়ের সিআইইউ সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, লাইক ও ভিউয়ের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে বাদশাকে।

এ সময় বাদশা স্বীকার করেন, তার গাওয়া ‘পাগল হ্যায়’ গানের ৭.২ কোটি ভিউ কিনেছিলেন ৭২ লাখ রুপির বিনিময়ে। গত বছর মুক্তি পায় গানটি।

মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে গানটির ভিউ হয় ৭৫ মিলিয়ন। বিশ্ব রেকর্ড গড়ার জন্য এ কাজ করেছিলেন বাদশা।

ডেপুটি পুলিশ কমিশনার নন্দকুমার ঠাকুর বলেন, ইউটিউবে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দেখা গানের রেকর্ড গড়তে চেয়েছিলেন বাদশা।

এ জন্য একটি প্রতিষ্ঠানকে ৭২ লাখ রুপি দিয়েছিলেন এই গায়ক। এসব কথা বাদশা নিজেই স্বীকার করেছেন।
এছাড়া তার প্রকাশিত অন্যান্য গানের ভিউয়ের বিষয়টিও আমরা খতিয়ে দেখছি।