• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘পটাকা’ পর ‘আমি চাই থাকতে’ নিয়ে আসছেন নায়িকা নুসরাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০, ১৪:০৪ অপরাহ্ণ
‘পটাকা’ পর ‘আমি চাই থাকতে’ নিয়ে আসছেন নায়িকা নুসরাত

আবারও নতুন গানচিত্র নিয়ে আসছেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।

এর আগে ২০১৮ সালে নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’ প্রকাশ করে দর্শক মনে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন এ তারকা।

এবার ক্যারিয়ারের দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’। বিশেষ বার্তা হলো– গানটি নুসরাতের জন্য তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র্যা পার-কম্পোজার মাস্টার ডি।

ফারিয়া জানান, গানটির রেকর্ডিং হয়ে শুটিংও শেষ করেছেন। এখন গানটি মুক্তির অপেক্ষা রয়েছে।
ভারতের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে গানটি অক্টোবরের প্রথমাংশে প্রকাশ হওয়ার কথা রয়েছে।