• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২ বছর পর দেশে এলেন শ্রাবন্তী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০, ১২:২২ অপরাহ্ণ
২ বছর পর দেশে এলেন শ্রাবন্তী

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বসবাস করছেন অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।
ফেসবুকে এ তথ্য নিজেই জানিয়েছেন শ্রাবন্তী।

শ্রাবন্তী জানিয়েছেন, ৯ অক্টোবর দিবাগত রাতে ঢাকায় পা রেখেছেন। তার পর ছুটেছেন বগুড়ায়। কারণ মায়ের অসুস্থতা।

দীর্ঘদিন ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছেন শ্রাবন্তীর মা। গতকাল তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাকে সেবা করার জন্য দুই বছর পর দেশে ফিরেছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

অভিনেত্রী শ্রাবন্তী একসময় নাটক-সিনেমার প্রিয়মুখ ছিলেন। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন।