• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিশো-মেহজাবীনের সানগ্লাস ৫০ লাখ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২০, ১৪:২৭ অপরাহ্ণ
নিশো-মেহজাবীনের সানগ্লাস ৫০ লাখ ছাড়ালো

সময়ের রোমান্টিক তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের নাটক মানেই প্রেম, রোমান্সে ভরপুর। সেইসঙ্গে দর্শকের বাড়তি আগ্রহ থাকে তাদের ঘিরে। তবে ‘সানগ্লাস’ নামের একটি নতুন নাটকে নতুন আঙ্গিকে দেখা গেল তাদের। যেখানে প্রেমের ছিটেফোটাও নেই। আছে ভরপুর কমেডি!’

মাসুদ উল হাসানের প্রযোজনায় নির্মিত ‘সানগ্লাস’ নাটকটি এরইমধ্যে আলোচনায় এসেছে। এটি ৫ নভেম্বর মোশন রক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার ১১ দিনের মধ্যেই ৫০ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন।

নাটকের গল্পে দেখা যাবে, আফরান নিশোর সানগ্লাস ভীষণ পছন্দ। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন সানগ্লাস। তবে আর্থিকভাবে দুর্বল হওয়ায় নিশোর সানগ্লাসগুলোর দাম কম! অন্যদিকে, মেহজাবীন আইফোন পাগল মেয়ে! ঘুমাতে গেলেও আইফোন ১১ নিয়ে ঘুমায়! ঘটনা ক্রমে পলাশের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অনেক দামি এক সানগ্লাস কেনেন নিশো। ওই সানগ্লাসের মাধ্যমে মেহজাবীনের সঙ্গে পরিচয়! এরপরেই জমে উঠে গল্প!

অমির পরিচালনায় নিশো-মেহজাবীনের সঙ্গে এই নাটকে আরও অভিনয় করেছেন ‘কাবিলা’খ্যাত পলাশ।